নতুন সাজে যাত্রা শুরু করল মাহি সুইটস

    1047

    ওয়ানবাংলানিউজ: গত ১৪ই মে সোমবার পূর্ব লন্ডনের মাইলেন্ডের বার্ডেট রোডে নতুন এই ব্যাবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ । ফ্রুট জুস, চা, কফি, আইসক্রিম সহ বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন ধরনের সুইট সামগ্রি ।

    খাবারের গুণগত মান ও ভাল কাস্টমার সার্ভিসের আঙ্গিকার ব্যাক্ত করে “মাহি সুইটস” এর অন্যতম পরিচালক রেজওয়ানুল ইসলাম দুলাল কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন ।

    পবিত্র মাহে রমজানে ভিন্ন ধরনের নিজস্ব  ইফতারের আয়োজন রয়েছে বল্লেন আরেক পরিচালক তছবির চৌধুরী শিমুল ।

    ফিতা কেটে উদ্বোধন করার পর ব্যাবসা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাইলেন্ড মসজিদ এর ইমাম মাওলানা মশাহিদ উদ্দিন ।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এম এ মালেক, লেখক সায়েখ মোহাম্মদ রহমান, ব্যাবসায়ী এম এ সালাম, ব্যাবসায়ী এমাদুর রহমান এমাদ, মাহফুজুর রহমান, হূমায়ুন কবির, কামরুল ইসলাম, মিসবা জামান সোহেল, নাসির আহমদ, আব্দুল মোতালেব লিটন সহ প্রথম বাংলাদেশ সংগঠনের সকল নেতৃবৃন্দ ।