কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৫

226

আন্তর্জাতিক ডেস্ক: কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গুয়ানতানামোর একটি দ্বীপের পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হেলিকপ্টারটি কিউবার হলগুইন প্রদেশ থেকে গুয়ানতানামো প্রদেশে যাচ্ছিলো। যাওয়ার পথে গুয়ানতানামোর একটি দ্বীপের পাহাড়ের পাদদেশে বিধ্বস্ত হয়। তাতে পাইলটসহ বিমানটিতে যে ৫ জন যাত্রী ছিলেন সবাই নিহত হয়।

নিহত হওয়া সবাই কিউবান রেভ্যুলোশনারি আর্মড ফোর্সেস (এফএআর) এর সদস্য।

এই ঘটনা তদন্ত করে দেখতে একটি কমিশন গঠন করেছে কিউবা। তারা দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখবে।