আন্তর্জাতিক ডেস্ক: তিন বছরের জেল পেয়ে মস্কোর চেরাতোনভস্কি আদালতেই আত্মহত্যা করলেন রাশিয়ার এক সাবেক কারা কর্মকর্তা। ভিক্টর এসভিরিডোভ নামের ওই ব্যক্তি রাশিয়ার ফেডারেল কারা বিভাগের যানবাহন বিভাগের প্রধান ছিলেন। রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি’র প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সাবেক এক সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রায় ১৫ লাখ ৫০ হাজার ডলার চাঁদা নেয়ার অভিযোগে আটক হন ভিক্টর এসভিরিডোভ। পরে আদালত তিন বছরের জেল দিলে সেখানেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ভিক্টর এসভিরিডোভ।জানা গেছে, আত্মহত্যা করা ভিক্টর এসভিরিডোভ ক্যান্সারের রোগী ছিলেন।
এদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এই আত্মহত্যার বিষয়টি তারা তদন্ত করে দেখছে। আত্মহত্যার ঘটনায় ভিক্টর এসভিরিডোভের আইনজীবী গ্রিগোরি ইভানিসচেভ বলেন, তার আত্মহত্যার প্রবণতা ছিল না। সে আশা করেছিলেন যে তিনি খালাস পাবেন। বিবিসি।















