ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের হ্যাকনিতে অবৈধভাবে অনুষ্টিত গানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জরিমানার সম্মুখিন হয়েছেন অনেকে। শনিবার মধ্যরাতে স্থানীয় নার্সারি রোড়স্থ একটি রেলওয়ে আর্চের নিচে অনুষ্ঠিত গানের অনুষ্ঠান ভঙ্গ করে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। যদিও পুলিশ বলছে সেখানে প্রায় ৩০০ লোকের উপস্থিতি ছিলো। পুলিশ যাতে সেখানে পৌছাতে না পারে সেজন্য প্রধান গেইটে তালা দেয় আয়োজকরা। সেখানে ব্যাপাক পুলিশের উপস্থিতির পাশাপাশি ডগ স্কোর্ড এবং হেলিকপ্টারে পহারা বসানো হয়।
পুলিশ সেখানে ৭৮টি জরিমানা ইস্যু করে ২০০ পাউন্ড করে।
https://www.facebook.com/londonbanglaivoice/videos/1073569949789818
একইভাবে লন্ডনের চেলসিতে ২০০ লোকের উপস্থিতিতে অনুষ্টিত অবৈধ পার্টি ভেঙে দিয়েছে পুলিশ। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে মেট পুলিশ।
গত ১৭ জানুয়ারী রাত সাড়ে তিনটায় প্রতিবেশিদের দেয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশ জানায় স্বার্থপরের মত লন্ডনের অন্যতম ব্যয়বহুল এলাকা কেনসিংটনের একটি আবাসিক এলাকায় এই অবৈধ পার্টি অনুষ্টিত হচ্ছিল।
পুলিশ সেখানে উপস্থিত হলে পার্টিতে অংশগ্রহনকারীরা মারমুখি হয়ে উঠে। তারা পুলিশকে বোতল ছুড়ে মারলে দুই পুলিশ সদস্য আহত হন। ফলে পুলিশ কাউকে সেই সময়ে জরিমানা করতে ব্যর্থ হয়। পরিস্থিতি সামাল দিতে কাউকে গ্রেফতারও করা হয়নি। পুলিশ জানায় এর আগেও উক্ত মালিককে ১হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিলো।
এর আগে গত ১৬ জানুয়ারী হ্যারো রোড়ে অবৈধ পার্টি আয়োজন করা হয় আয়োজককে ১০ হাজার পাউন্ড জরিমানা করা।
এদিকে গত বৃহস্পতিবারও পুলিশ একটি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার পাউন্ড জরিমানা করেছে। সেখানেও ১৫০ শতাদিক অতিথির উপস্থিতি ঘটে।
হোম সেক্রেটারী করোনা বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হতে পুলিশকে নিদের্শ দিয়েছেন।















