সাভারে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

1157

ঢাকা সংবাদদাতা: রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে সাভারের চাঁপাইন তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি সাভারের রেডিও কলোনির একটি স্কুলে পড়ে। গতকাল বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে নিজ বাড়িতে গিয়ে ধর্ষণ করেন ‘মাদক ব্যবসায়ী’ দ্বীন ইসলাম। পরে ওই শিশুটি ধর্ষণের কথা তার বাবা-মাকে জানায়। পরে তার অভিভাবকরা সাভার মডেল থানা পুলিশকে জানায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, স্থানীয় বাসিন্দারা দ্বীন ইসলামকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় গতকাল রাতেই একটি ধর্ষণের মামলা করেছে শিশুটির পরিবার।