লন্ডনে তৃতীয় আরফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

765

ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ উন্নয়র ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি অম্লান, অজেয় ও অক্ষয় রাখা লক্ষ্য নিয়ে গত তিন বছর যাবত লন্ডনে অনুষ্ঠিত হয়ে আসছে ক্রিকেট টুর্নামেন্ট।

সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদ ইউকের উদ্যোগে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত আরফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের নিউহ্যামের ওয়েস্টহ্যাম পার্ক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য বাবর চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা সরফরাজ আহমদ সরফু এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু নাছের শেখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, বিএনপির চেয়ারপার্সন এর এপিএস এবিএম আবদুস সাত্তার, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, বিএনপি নেতা গোলাম রব্বানি সোহেল, শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, তাজ উদ্দিন, মিছবাহউজ্জামান সোহেল, মিজবাহ বি এস চৌধুরী, তোফায়েল আহমদ আলম, এমাদুর রহমান সহ আরো অনেকে ।

এবারের টুর্নামেন্টে বিভিন্ন জেলা ও বিভাগের নামে ১৬টি দল অংশগ্রহন করেন। এবার চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছেন বেঙ্গল টাইগার্স রাজশাহী, রানার্স আফ পেয়েছেন ময়মনসিংহ রকর্স। বেঙ্গল টাইগারস রাজশাহী প্রাইজ মানি পেয়েছেন ৮০০ পাউন্ড, ময়মনসিংহ রকর্স পেয়েছেন ৪০০ পাউন্ড। ম্যান অব ম্যাচ হয়েছেন রাজশাহীর ছয়ফুর রহমান, বেস্ট বলার ময়মনিসংহ রকর্স এর তৌফিক, বেস্ট ব্যাটসম্যান ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রাজশাহীর অভি ।

পুরস্কার বিতরনীর পর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, লাখো লাখো জনতার অশ্রুশিক্ত বিদায় প্রমাণ করে আরাফাত রহমানের স্থান এদেশের মানুষের মনের মণিকোঠায়। তিনি নীরবে নিবৃতে মানুষের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।