ওয়ানবাংলানিউজ: বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে যুক্তরাজ্যের হান্সলোস্থ ওয়েস্ট লন্ডন আইজেলওয়ারথ দ্বীন সেন্টারের উদ্যোগে ১লা সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় ঈদ ইন দ্যা পার্ক অনুষ্টিত হয়।
প্রতিবারের ন্যায় এবারও বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে কানায় কানায় মাঠ ভরে যায়। ঈদের নামাজের ইমামতি করেন শেখ রিদওয়ান সালিম।
সকাল থেকেই আশপাশে বসবাসরত মুসলমানরা পরিবার পরিজন নিয়ে পার্কে সমবেত হতে থাকেন। এখানে শিশুকিশোরদের জন্য নানা আনন্দদায়ক খেলাধুলা এবং সবার জন্য খাবার ও পানির ব্যবস্থা ছিলো। সুন্দর আবহাওয়া খো মাঠে ঈদ উদযাপন করতে পেরে সকলেই আনন্দিত। বাংলাদেশী কমিউনিটি ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লিয়ান পরিবার সহ উপস্থিত হোন ঈদগাহে।















