ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত হোয়াইটচ্যাপেল স্টেশনের বাইরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায়।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৭:১৫মিনিটে আসে। এসময় ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে প্যারামেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবকের বয়স আনুমানিক ২০ হবে বলে জানিয়েছে একাধিক মিডিয়া।
ব্যাপক সংঘর্ষের আশংকায় কিছুক্ষনের জন্য হোয়াইটচ্যাপেল স্টেশন বন্ধ রাখায়।
জানাগেছে উক্ত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং একজনকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।















