খেলাধূলা ডেস্ক:ন্যাথান লায়নের স্পিনে ৮৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ক্যারিয়ার সেরা ব্যাটিং করা সাব্বির রহমানের সঙ্গে শতরানের জুটিতে দলকে মুশফিকুর রহিম নিয়ে গেছেন ভালো অবস্থানে।
আশা হয়ে টিকে আছেন অধিনায়ক। এরই মাঝে পেয়েছেন অর্ধশতক। সঙ্গী নাসির হোসেনও খেলছেন আস্থার সঙ্গে।
প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ২৫৩/৩। মুশফিক ৬২ ও নাসির ১৯ রানে খেলছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দুই জনে গড়েছেন ৩১ রানের জুটি।
৭৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অফ স্পিনার লায়ন। অন্য উইকেকটি নেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৩/৬ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬২*, সাব্বির ৬৬, নাসির ১৯*; কামিন্স ০/৩৩, লায়ন ৫/৭৭, ও’কিফ ০/৭০, অ্যাগার ১/৪৬, ম্যাক্সওয়েল ০/৬, কার্টরাইট ০/১৬)
টেস্টে নাসিরের হাজার রান
ন্যাথান লায়নকে কাভার দিয়ে চার হাঁকিয়ে নিজের রান চার অঙ্কে নিয়ে গেছেন নাসির হোসেন। অফ স্পিনিং অলরাউন্ডারের লেগেছে ৩১ ইনিংস। বাংলাদেশের চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রানে গেলেন তিনি।















