ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার) ২৭,০৫২ জন আক্রান্ত, মৃত্যু ৫৩৪ জনের

2217

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (শনিবার) নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭,০৫২ জন। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫৩৪ জন। গতকাল শুক্রবার ছিলো ৪৮৯ জন, বৃহস্পতিবার ছিলো ৫৩২ জন, বুধবার ছিলো ৬১২ জন। মোট মৃতের সংখ্যা ৬৭ হাজার ৫৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭,০৫২ জন। গতকাল শুক্রবার ছিলো ২৮,৫০৭ জন, বৃহস্পতিবার ছিলো ৩৫,৩৮৩ জন, বুধবার ছিলো ২৫,১৬১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৩ হাজার ৯৪৭ জন। (দ্যা সান)

ব্রিটে‌নে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ভয়াবহ রূপ নি‌য়ে‌ছে বলে মনে করছেন বি‌শ্লেষকরা। বড়দিন সামনে রেখে শপিং সেন্টারে মানু‌ষের ঢল, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে বাড়া জ্বরের প্রকোপ প‌রি‌স্থি‌তি‌কে জ‌টিল ক‌রে তু‌লে‌ছে। ইংল্যান্ডের মোট জনসংখ্যার ৭০ শতাংশই এখন কঠোর বিধিনিষেধের অধীনে রয়েছে। বাতিল করা হয়েছে ক্রিসমাস উৎসব। তবে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশজুড়ে তৃতীয় দফা লকডাউন আরোপ এড়ানোর আশা এখনও হারাচ্ছে না তার সরকার।

ক‌রোনার রোগীর ভি‌ড়ে ব্রিটে‌নের বহু হাসপাতালের প্রায় সব শয্যাই ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। চিকিৎসাসেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে বহু হাসপাতাল। উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে ‌ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা। তবে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, দেশজুড়ে আরেক দফা লকডাউন এড়ানোর চেষ্টা করছেন তারা।