আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কে একটি বেসরকারি হাসপাতালের অক্সিজেনের সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণে অন্তত ৯ জন কোভিড রোগী মারা গেছেন। নিহতরা সবাই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
ড়
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীদের জন্য ব্যবহৃত অক্সিজেন থেরাপি মেশিনে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসারত আরও ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।















