ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) ৬১২ জনের মৃত্যু, আক্রান্ত ২৫,১৬১ জন

1257

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৬১২ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৫০৬ জন, সোমবার ছিলো ২৩২ জন, রবিবার ছিলো ১৪৪ জন। মোট মৃতের সংখ্যা ৬৫ হাজার ২১৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫,১৬১ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১৮,৪৫০ জন, সোমবার ছিলো ২০,২৬৩ জন, রবিবার ছিলো ১৮,৪৪৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ১৩ হাজার ২৭৭ জন। (দ্যা সান)

গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে শুধু হাসপাতালে মৃত্যু করেছেন ৫৩৭ জন, ওয়েলসে ২৯ জন, স্কটল্যান্ডে ৩৮ এবং উত্তর আয়ারল্যান্ডে ৮ জন।