দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

280

ঢাকা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার জেলায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেও আবহাওয়া অফিস। তিনদিন পর শনিবার সকালে সূর্যের দেখা মিললেও ছিলো না রোদের উত্তাপ।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার থেকে জেলা চার উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা শুরু হয়েছে।

গত সপ্তাহের মাঝামাঝি সময় হতে চুয়াডাঙ্গায় আবহাওয়া কমতে থাকে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে নিম্ন আয়ের মানুষের কষ্ট আর ভোগান্তি বেড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, প্রতিবছর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ কয়েকবার হয়ে থাকে। ডিসেম্বরের মাঝামাঝিতে জেলায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ হাজার ৭০০ পিচ কম্বলে এসেছে শীতার্ত মানুষের জন্য। চাহিদা অনুযায়ী এসব কম্বল জেলার নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।