বাংলাদেশ সফরে ব্যবসায়ী আব্দুস শহীদ

561

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এক নিউ রোড বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, আলহাজ্ব আব্দুল হান্নান ট্রাস্টের সভাপতি ও বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমীর প্রধান পরিচালক আব্দুস শহীদ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন করেছেন। তিনি ২ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করেন। বৃহস্পতিবার সকালে তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে অবস্থানকালিন সময়ে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় করবেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।