চারখাই দলই’র বাড়ি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গঠিত

970

ওয়ানবাংলানিউজ: বিলেতে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার চারখাই দলই’র বাড়ির প্রবাসীদের নিয়ে গঠন করা হয়েছে ‘চারখাই দলই’র বাড়ি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। মানব কল্যাণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৫ অক্টোবর পূর্ব লন্ডনের ওটলি রোডের একটি বাসভবনে দলই’র বাড়ির প্রবাসীদের এক মতবিনিময় সভায় আহাদ কবির চৌধুরীকে সভাপতি ও আব্দুল কাদির চৌধুরী মুরাদকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।

ট্রাস্টের অপরাপর নেতৃবৃন্দরা হলেন, সহ -সভাপতি খালিকুজ্জামান টিপু, সহ -সাধারন সম্পাদক মাসুম আহমদ ও মোঃ মুজাহিদুল ইসলাম মুন্না, কোষাধ্যক্ষ কালাম মিয়া রুলু, কার্য্য নির্বাহী সদস্য আমির আলী চৌধুরী তাজুল, মাসুম আহমদ, জামিল আহমদ , কামরুজ্জামান মিঠু, মনিরুজ্জামান মিলু, মাসুদ আহমেদ, আফছার আহমেদ জাবেদ, আব্দুস সামাদ।