ওয়ানবাংলানিউজ: লন্ডনে দু‘দিনব্যাপী ৯ম বাংলাদেশ বইমেলার উদ্বোধন হয়েছে ৮ সেপ্টেম্বর রবিবার। পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত বই মেলায় বাংলাদেশ থেকে বেশ কয়েক প্রকাশনা সংস্থাসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী লেখক সাহিত্যিকদের প্রকাশিত বই সমূহ স্থান পেয়েছে।
লন্ডন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত নবম বাংলাদেশ বই মেলা প্রধান অতিথি হিসাবে আনুষ্টানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি, বাংলাদেশ হাই কমিশনার সাদিয়া মুন্না তাসমিন। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যর সভাপতি ফারুক আহমদ, সেক্রেটারি ইকবাল হোসেন বুলবুল ড. মুকিত খান প্রমুখ ।
এবারের মেলায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মেলায় বঙ্গবন্ধুর নামে একটি কর্ণার রাখা হয় যেখানে বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রাখা হয়েছে। তাছাড়া আগামী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুকে নিয়ে শতবর্ষ কর্মসূচীও নিয়েছে, সেটার প্রস্তুতি হিসেবেও আমরা এটিকে মূল্যায়ন করছে হাই কমিশন। দুদিন ব্যাপী এই বইমেলার কর্মসূচীর মধ্যে আরো রয়েছে, দ্বিতীয় দিনে ৩টি সেমিনার। প্রথম সেমিনার শুরু হবে দুপুর বারোটায়। বিষয়: বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সরকারের পরিকল্পনা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. শেখ মুসলিমা মুন, ডেপুটি সেক্রেটারী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দ্বিতীয় সেমিনার শুরু হবে বিকেল ২:৩০ মিনিটে। বিষয়: অনাবাসী সাহিত্য। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিলেতবাসী কবি হামিদ মোহাম্মদ। তৃতীয় সেমিনার শুরু হবে বিকেল ৩:৩০ মিনিটে। বিষয়: লেখক ও প্রকাশক সম্পর্ক। সেমিনার ৩টিতে আলোচনায় অংশ গ্রহণ করবেন ড. ভীষ্মদেব চৌধুরী, ড. শাহাদুজ্জামান, শামীম আজাদসহ অনেকে।















