ফের ইরানের রাষ্ট্রপতি হচ্ছেন রুহানি

1629

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বর্তমান রাষ্ট্রপতি হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদারপন্থী রুহানি তাঁর প্রতিদ্বন্দ্বীকে ভলো ব্যবধানে হারিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে দুই কোটি ৬০ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তার মধ্যে এক কোটি ৪৬ লাখ ভোট রুহানির পক্ষে পড়েছে।

রুহানির প্রতিদ্বন্দ্বী সাবেক বিচারপতি ইব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

২০১৩ সালে রুহানি যখন প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন দেশটি পারমানবিক ইস্যুতে বেশ কোণঠাসা ছিল। কিন্তু তাঁর সময়ে এ ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়।