ওয়ানবাংলানিউজ: ১৯৬০ সাল থেকে প্রত্যেক বছরের আগস্ট মাসে নটিংহিল উৎসব আয়োজিত হয়ে আসছে। এবছরের আয়োজন ছিল ৫১তম। এই উৎসব শুধু ক্যারিবিয়ান বা তরুণ প্রজন্মই নয় বরং লন্ডনবাসীরা তাদের পরিবার পরিজনসহ এই আনন্দ উদযাপনের সুযোগ নষ্ট করেন না। তাই ইউরোপের সবচেয়ে বড় এই পথ উৎসব এখন সার্বজনীন উচ্ছ্বাস আর ভিন্ন সংস্কৃতি ও মূল্যবোধকে জানার ও কাছে আসার মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে সাধারণ লন্ডনবাসীর কাছে।

এবার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় শেষ হয়েছে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী নটিংহিল কার্নিভাল ফ্যাস্টিভ্যাল। রবি ও সোমবার হলিডে থাকায় ফ্যাস্টিভ্যালে মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। লন্ডনে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারনে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ফ্যাস্টিভ্যালে কোন সন্ত্রাসী হামলা না হলেও বরাবরের মত এবারো উশৃঙ্খল যুবক যুবতীদের দমনে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। এতে আহত হন ২৮ পুলিশ কর্মকর্তা। আটক করা হয় ৩০০জনকে। একই সাথে এসিড জাতীয় পদার্থের আক্রমনে আরো তিন ব্যক্তি আহত হন।

স্কটল্যান্ড ইয়ার্ড জানায় ৩১৩জনকে আটক করা হয় বিভিন্ন অপরাধে। এর মধ্যে ১১২জনকে ড্রাগ এবং ৫৮জনকে আক্রমনাত্মক অস্ত্র রাখার অপরাধে। এছাড়া ১৭জনকে আটক করা হয় পুলিশের সাথে সংঘর্ষের জড়িয়ে পড়ার অপরাধে।
পুলিশ জানিয়েছে এবারের গ্রেফতারের সংখ্যা গত বছরের চেয়ে কম। ২০১৬ সালের ফ্যাস্টিভ্যালে ৪৫০জনকে আটক করা হয়েছিল। পুলিশ আরো জানিয়েছে এবছর ১৪জনকে যৌন হয়রানীর অপরাধে গ্রেফতার করা হয়। পুলিশ এসময় বহু সংখ্যক ছুরি, বেটন, সিএস স্প্রে এবং হেমার জব্দ করে।

এদিকে সোমবার শেষ দিনে বর্ণিল সাজে সজ্জিত হয়ে কয়েক হাজার মানুষ র্যাধলিতে অংশ নেন। প্রায় ৩ দশমিক ৫ মাইল লম্বা ছিল র্যাযলি। র্যা লি ছাড়াও নেচে, গেয়ে প্রায় ৩০ ডিগ্রী তাপমাত্রার ব্যাঙ্ক হলিডে উপভোগ করেন প্রায় ১ মিলিয়নের বেশি মানুষ। শেষ দিনও বিকেল ৩টার দিকে ১ মিনিট নিরবতা পালন করে গ্রেনফেল ট্রাজিডিতে হতাহতদের স্মরণ করা হয়। দুদিনে প্রায় দেড়শ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে লন্ডনে ৫১তম নটিংহীল কার্নিভালের উদ্বোধন করে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের স্বরণ করা হয়। একই সঙ্গে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিবরতা পালন করা হয়।

গত জুনে ওয়েস্ট লন্ডনের কেনসিংটন এবং চেলসি বারার গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে ৮০ জনের মৃত্যু হয়।
দু’দিনব্যাপি নটিংহিল কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন মেয়র সাদিক খান, কেনসিংটনের স্থানীয় এমপি এমা ড্যান্ট কোড, কেনসিংটন এন্ড চেলসি বারার লিডার কাউন্সিলর এলিজাবেথ ক্যাম্পেবেল এবং গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা অংশ নেন। একই সঙ্গে বিভিন্ন ধর্মীয় লিডারদের উপস্থিতিতে হয় বিশেষ প্রার্থনা।















