ইস্ট লন্ডনে ছুরিকঘাতে কিশোর নিহত

1903

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শুক্রবার রাত সাড়ে ৯টায় ওয়ালথামস্ট্রোর ওয়েস্টবারী রোড়ে ছুরিকাঘাতে আহত অবস্থায় এই কিশোরকে উদ্ধার করা হয়। তাকে প্যারামেডিকেল টিম জরুরী সেবা প্রদান করলেও ঘটনাস্থলেই কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়।
পুলিশ তার নিকট আত্মীয় অবহিত করেছে। ছুরিকাঘাতের ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।