ওয়ানবাংলানিউজ: সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্ক মসজিদের মুয়াজ্জিনকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ব্রিটেনের অন্যতম বৃহত্তম মসজিদ রিজেন্টস পার্ক মসজিদে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে গত ২০ ফেব্রুয়ারী। আর আজ সোমবার মূল আসামী অভিযোগ স্বীকার করে নেয়ায় আদালত তাকে অভিযুক্ত করেছে।
বিবিসি জানায় আগামী ১৬ নভেম্বরে কোর্ট পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবে। জানাযায় অভিযুক্ত ড্যানিয়েল (৩০) ঐদিন মসজিদে নামাজের জন্য দাঁড়ায়। এবং নামাজের দ্বিতীয় রাখাতের সময় তার সমানে দাঁড়ানো ৭০ বছর বয়সী মুয়াজ্জিন রাফাত ম্যাগলাদের ঘাড়ে ছুরিকাঘাত করে। সাথে সাথে তিনি ফ্লোরে পড়ে যান।

মুসল্লিদের সহায়তায় রাফাত ম্যাগলাদকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দ্রুত হামলাকারী ড্যানিযেলকে গ্রেফতার করে।
কোর্ট ড্যানিয়েলকে বেআইনীভাবে অস্ত্র রাখা এবং হত্যা চেস্টার অভিযোগেঅভিযুক্ত করেছে।
জানাগেছে ড্যানিয়েল কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহন করেছিলো এবং নর্থ লন্ডনের মসজিদগুলোতে নামাজও আদায় করে আসছিলো। তার কোন নিদিষ্ট ঠিকানা নেই। কেন সে এই হামলা করেছে তাও প্রকাশ করা হয়নি।
হামলার স্বীকার ৭০ বছর বয়সী রাফাত ম্যাগলাদ ২৪ ঘন্টার মধ্যেই মসজিদে নামাজ পড়তে আসেন। তিন সন্তানের বাবা রাফাত গত ২৫ বছর যাবত এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন।
লন্ডনে মুয়াজ্জিনকে ছুরিকাঘাতের ঘটনায় একজন দোষী সাব্যস্ত
সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্ক মসজিদের মুয়াজ্জিনকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ব্রিটেনের অন্যতম বৃহত্তম মসজিদ রিজেন্টস পার্ক মসজিদে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে গত ২০ ফেব্রুয়ারী। আর আজ সোমবার মূল আসামী অভিযোগ স্বীকার করে নেয়ায় আদালত তাকে অভিযুক্ত করেছে।
Posted by London Bangla voice on Monday, 12 October 2020















