স্পোটর্স ডেস্ক: বেডফোর্ডের কেম্পস্টন হেমার গ্রাউন্ডে হয়ে গেলো ফোর শায়ার কাউন্টি লীগের ফাইনাল খেলা প্রতিযোগিতা। এতে চুড়ান্ত পর্বের প্রতিদ্বন্ধিতায় বেঙ্গল টাইগার্স সিসি বেডফোর্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিলেট রয়্যালস কেম্ব্রিজের সাথে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে। পরে বেঙ্গল টাইগার্স দ্বিতীয় ইনিংসে ১৮৭ রান তারা করতে নেমে শুরুতে এক উইকেটের পতন হয়। পরে ইফতিখার ও মাসুক ইমরানের দারুন ব্যাটিং নৈপুণ্যে দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। ইনিংসের শেষ বলে ৩ মাত্র রান প্রয়োজন হলে বেঙ্গল টাইগার্স বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করে।
খেলা শেষে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বেডফোর্ডের লেবার নেতা মাসুক উল্লাহ, কো-ওনার অব প্যারাডাইস সাইদুর রহমান, চ্যানেল আই‘র বেডফোর্ড প্রতিনিধি শায়েক আহমেদ, সোহেল আহমেদ, কমিউনিটি নেতা আজিব উল্লাহ, ইসতিয়াক আহমেদ, শোয়েব আহমেদ ও বেডফোর্ডশায়ার পুলিশের অফিসার দোয়েল আহমদ।















