লন্ডন ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন ডিভিশনে অপরাজিত চ্যাম্পিয়ন লন্ডন স্পোর্টিফ

393

ওয়ানবাংলানিউজ: লন্ডনের হ্যাকনি মার্শে ৬ সেপ্টেম্বর লীগের শেষ ম্যাচে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লন্ডন স্পোর্টিফ। খেলায় ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান করে, জবাবে লন্ডন স্পোর্টিফ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে।

লন্ডন স্পোর্টিফের রাজা সিকান্দর ৫১ এবং সুয়েব আহমদ ৩৩ রান করেন। খেলা শেষে ট্রফি বিতরনে উপস্হিত ছিলেন, লন্ডন ক্রিকেট লীগের রানা এস কে নাহিদ স্টোক নিউংটন ক্রিকেট ক্লাবের প্রেসিডন্ট রিচার্ড, লন্ডন স্পোর্টিফ চেয়ারম্যান সাংবাদিক ইব্রাহিম খলিল, লন্ডন হিরোজ ক্রিকেট ক্লাবের প্রেসিডন্ট ব্যরিস্টার সাইফউদ্দিন খালেদ।