কুয়েতে এই প্রথম নারী বিচারকের শপথ গ্রহণ

293

আন্তর্জাতিক ডেস্ক: নারী বিচারকদের কাজ মূল্যায়ন করা হবে।

তবে তাদের মেয়াদকাল কতদিন হবে সে ব্যাপারে মাতাওয়া সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি। কুয়েতি উইমেন্স কালচারাল অ্যান্ড সোশ্যাল সোসাইটির প্রধান লুলওয়া সালেহ আল-মুল্লা জানান, বিচারক হিসেবে দায়িত্ব পালনে নারীদের অধিকার আদায়ে তার সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই করছিল।

তিনি এএফপি’কে বলেন, ‘এই নিয়োগ হৃদয়গ্রাহী। আমরা বিশ্বাস করি যে, অগ্রসর দেশগুলোর মানের দিকে এগিয়ে যেতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।’

কুয়েতের নারীরা ২০০৫ সালে তাদের ভোটাধিকার এবং রাজনৈতিক দপ্তর চালানোর অনুমতি পান। ৪ বছর পর দেশটিতে প্রথম নারী আইন প্রনেতা নির্বাচিত হন। (বাসস)