মো: রেজাউল করিম মৃধা: করোনাভাইরস মহামারিতে যেখানে প্রতিদিন কোন না কোন কোম্পানী শ্রমিক ছাঁটাই করছে। সেখানে ব্যাতিক্রম হলো আমাজন ও কো-অপ। করোনাভাইরস মহামারিতে লক ডাউনের ফলে মানুষ অন লাইনে অর্ডারে অভ্যস্ত হয়ে উঠেছে মানুষ। একই সাথে গ্রোসারী পন্যের দোকানে বেড়েছে চাহিদা।
অনলাইন কোম্পানী আমাজনের চাহিদা বেড়ে যায় বহুগুন। আর তাই কোম্পানীতে নতুন করে ৭০০০ শ্রমিক নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। অন লাইনে গত ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত শত করা ৫০ পারসেন্ট চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ জন্য গত কয়েক মাসে ৩০০০ শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে এবং এ বছরই আরো ৭০০০ নতুন শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে আমাজন। এ বছর মোট নিয়োগ দেওয়া হবে ১০০০০ শ্রমিক।
আমাজনে প্রায় ৪০ হাজার শ্রমিক স্থায়ীভাবে কাজ করছেন। তিনটি নির্দিষ্ট এলাকা ডার্লিংটন, ডুরহ্যাম এ্যান্ড সুটন ইন আসফিল্ড এবং নটিংহ্যামশেয়ারে ।
আমাজন রবোটিক টেকনোলজি তে নতুন ১০০০ টেকনেশিয়ান নিয়োগ দেওয়া হবে।
ডেলিভারী এবং অন লাইন সার্ভিসে ব্রিটেনে আমাজন কম্পানী একটি বিশ্বস্থ নাম। এছাড়া ডিপিডি এবং বিএক্সকিউ এর মালিক কিং ফিসার বলেন, তার প্রতিষ্ঠান গুলিতেও নতুন করে শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
এই কম্পানী গুলি করোনাভাইরস মহামারিতে শ্রমিক ছাঁটাই আতংক থেকে নতুন শ্রমিক নিয়োগ দিয়ে ছড়াচ্ছেন আশার আলো।
কো-অপে ১০০০ কর্মী নিয়োগ দিবে
এদিকে গ্রোসারী পন্যের দোকান কো-অপ এই বছর ৫০ টি নতুন স্টোর খুলতে যাচ্ছে। এতে করে ১০০০ টি নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে বিবিসি।
লকডাউনের সময় ক্রেতাদের চাহিদা বাড়ার কারনে প্রতিষ্ঠানটি ১,০০০ নতুন পদ সৃস্টি হয়েছে।

আজ এক ঘোষনায় প্রতিষ্ঠানটি জানিয়েছে অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে নতুন দোকান এবং ১৫ টি স্টোরে তাদেরকে কাজ দেয়া হবে।
কো-অপ্ট বলছে, গবেষণায় দেখা গেছে যে ৭০% প্রাপ্ত বয়স্করা সাম্প্রতিক মাসগুলিতে খাবার এবং অন্যান্য সামগ্রীর জন্য তাদের স্থানীয় সুবিধাযুক্ত স্টোরের উপর নির্ভর করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে অনলাইন বিক্রি আরো প্রসারিত করা হবে।
কো-অপে বর্তমানে যুক্তরাজ্য জুড়ে ৫৫,০০০ কর্মী নিযুক্ত করেছেন এবং ২,৬০০ স্টোর রয়েছে। নতুন স্টোরগুলি রেক্সহ্যাম, লন্ডন, পুল, লিডস এবং গিল্ডফোর্ডে মতো জায়গায় খোলা হবে।















