ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের সাউদাম্পটন সিটি সেন্টারের ছাদে দুই ব্যক্তিকে সশস্ত্র অবস্থায় দেখার পর পুলিশ দুইজনকে আটক করেছে।
শনিবার বিকালে দোকানীরা জানান তারা লম্বা ব্যারেলযুক্ত আগ্নেয়াস্ত্র হাতে দুই ব্যক্তিকে দেখতে পান।
খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় সিটি সেন্টারের আশে পাশে। সশস্ত্র পুলিশ এবং একটি হেলিকপ্টার ওয়েস্ট কিউয়ে শপিং সেন্টারের চারপাশে অনুসন্ধান চালায়। পরে পায়ে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে নকল আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার অভিযোগে ১৮ ও ২১ বছর বয়সী দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ এই ঘটনার সাথে সম্পৃক্ত কোন ভিডিও বা ছবি থাকলে তা দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছে।
পৃথক ভিডিও সংবাদ















