ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন বলেছেন, ইসলামের শিক্ষা মানবজাতির জন্য কল্যানকর। তিনি শিশু-কিশোরদের ইসলাম শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বাবা-মা’র প্রতি আহবান। বিশেষ করে ব্রিটেনের মত জায়গায় ছেলে-মেয়েকে একজন ক্বারী হিসেবে গড়ে তুলা কম গৌরবের কথা নয়। তিনি এ কথাগুলি বলেন, ২২ আগষ্ট মঙ্গলবার পপলার সেন্ট্রাল মসজিদে ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট এর সেলেবাসভূক্ত দারুল কেরাত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া মাস ব্যাপী দারুল ক্বিরাত কোর্স শেষে সমাপনি অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ছাড়াও তাদের অভিভাবক ও মুসল্লিগন উপস্থিত ছিলেন। সমাপনী সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটি ও দারুল ক্বেরাত কমিটির চেয়ারম্যান হাজী নূর উদ্দিন আহমদ।

মাওলানা ফয়সল আহমদ ও ক্বারী শেখ মনোয়ার এর যৌথ পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুর রহমান, দারুল ক্বেরাত কেন্দ্রের নাজিম ইমাম ও খতিব হাফিজ আব্দুল শহিদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, সদস্য হাজী আনছার মিয়া, হাজী আব্দুল আহাদ, হাজী আলাউদ্দিন, হাজী শরিফুল্লাহ, হাজী ছমির আলী, হাজী আশরাফুর রহমান, হাজী আব্দুস সাত্তার প্রমুখ।

এতে প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা ইলিয়াস হোসেন, সহকারী ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্বারী শাহজাদুর রহমান, ক্বারী মাওলানা আবু বক্কর, ক্বারী আব্দুল মুহিত, ক্বারী এহছান, ক্বারী হামিম, ক্বারী আবু তাহির, ক্বারী নাজমুল, ক্বারী আব্দুল ওয়াহাব, ক্বারীয়া আনোয়ারা লতিফি ও ক্বারিয়া হানিফা বিনতে ইয়াহইয়া।
অনুষ্ঠান শেষে ছাত্র/ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলেদেন অতিথিগন। উল্লেখ্য এবারের দারুল ক্বেরাত কোর্সে ১৪জন শিক্ষকের মাধ্যমে ১৩০জন ছাত্র-ছাত্রীদের জামাতে সূরা থেকে জামাতে খামিছ পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন আরো বলেন, ইসলামের শিক্ষা মানবজাতির জন্য কল্যানকর। প্রত্যেক মুসলমানের জন্য কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা আবশ্যকীয় কর্তব্য। কেননা, বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া নামায শুদ্ধ হয় না। আর নামায হচ্ছে সকল ইবাদতের মূল।
তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ব্রিটেনের জমিনে আপনার ছেলে মেয়ে ক্বারী হয়েছে এর চেয়ে গৌরবের আর কি হতে পারে।
ছেলে মেয়ের প্রকৃত মানুষ করতে অভিভাবকদের দায়িত্ব রয়েছে। শিশুদেরকে উষ্ণু আদর দিয়ে শিশুদের মানুষ করতে হবে। বাবা মা’র আদর হচ্ছে সন্তানের জন্য বড় নেয়ামত। তাদেরকে আদব আখলাখ শিক্ষা দিতে হবে।
তিনি দারুল ক্বেরাত কোর্স সম্পর্কে বলতে গিয়ে বলেন, এবছর ব্রিটেনে ৫০টি’র বেশি শাখায় ৬-৭হাজার ছাত্র ছাত্রী এই কোর্স করেছে। এতে প্রায় ৪শ শিক্ষক শিক্ষাদান করেন। সারা বিশ্বে বাংলাদেশসহ ৫লাখ ছাত্র-ছাত্রী এই শিক্ষা নিয়েছে। সারা বিশ্বে প্রায় অর্ধলক্ষ শিক্ষক ও আড়াই হাজার কেন্দ্রে দারুল ক্বেরাত শিক্ষা দেয়া হয়।















