ব্রিটেনে শীতকালে করোনায় আবারো মহামারির ভয়াবহতা বেড়ে যাওয়ার আশংকা

1475

মো: রেজাউল করিম মৃধা: করোনাভাইরাস মহামারির তান্ডব কাঁটিয়ে উঠতে না উঠতেই ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রীস হুয়াতি বললেন,” কভিড-১৯ বা করোনাভাইরস মহামারির ভয়াবহতা বেড়ে যাবে আসছে শীতকালে, এর আঁকার হতে পারে আরো ব্যাপক আরো কঠিন। সেই করোনাভাইরস মহামারি সামাল দেওয়াটা আয়ত্তের বাইরে চলে যেতে পারে,”।

এখন একমাত্র উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব ভেকসিন ব্যবহার যোগ্য করে বাজারে এনে রোগীদের শরীরে প্রয়োগ করা। ভেকসিনই একমাত্র ভরসা। ক্রিসমাসের আগে ভেকসিন না এলে করোনাভাইরস মহামারিতে আক্রান্ত হয়ে মারা যাবে বহু মানুষ।

যতক্ষন পর্যন্ত ভেকসিন বাজারে না আসছে এবং ঔষুধ প্রয়োগ না হচ্ছে ততক্ষন পর্যন্ত সবাইকে যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে। সামাজিক দূরুত্ব বজায় রাখা, মুখে মাক্স , হাত পরিস্কার সহ অনান্য নিয়ম মানতে হবে।

ব্রিটেনের গবেষকদের কোন তথ্যই এ পর্যন্ত শতভাগ না হলেও কাছাকাছি ই আছে। ঠিক তেমনি এবারের শীতে যে করোনাভাইরস আসছে সেটাই এখন বিশ্বাস না হলেও শীতে যখন আক্রান্ত হয়ে বহু লোক মারা যাবেন তখন বুঝতে পারবেন। গবেষকদের তথ্যই সঠিক।

করোনাভাইরস মহামারির থেকে রক্ষার জন্য বৃটিশ সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জনসাধারনের জীবন রক্ষায় নতুন নতুন পরিকল্পনা গ্রহন করছে। বিজ্ঞানীদের গবেষনায় এবারের শীতে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস আরো ভয়াবহ আঁকার ধারন করবে। করোনাভাইরস সংক্রমণে ‘সংকটজনক পরিস্থিতিতে’ শুধু হাসপাতাল গুলোতেই ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হতে পারে বলে দেশটির বিজ্ঞানীরা মঙ্গলবার এ বিষয়ে হুঁশিয়ার কর দিয়েছেন। সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভাললানসি পরিচালিত দ্য একাডেমি অব মেডিকেল সায়েন্স এর রিপোর্টে। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।
সবাইকে করোনাভাইরস মোরাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।