ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুও সংখ্যা বেড়েছে। আর গতকাল বিকাল ৫টা পর্যন্ত ওয়েলস ও স্কটল্যান্ড কেউ মৃত্যুবরণ করেনি।
এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যু বরণ করেছেন ১২ জন। গতকাল সোমবার ছিলো ৩ জন, রবিবার ছিলো ৫ জন, শনিবার ছিলো ৩ জন, শুক্রবার ছিলো ১১ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৩৮১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮৯ জন। গতকাল সোমবার ছিলো ৭১৩ জন, রবিবার ছিলো ১০৪০ জন, শনিবার ছিলো ১০১২ জন, শুক্রবার ছিলো ১৪৪১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ২৮৬ জন। (সূত্র বিবিসি)
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫ জন, উত্তর আয়ারল্যান্ডে ১ জন, ওয়েলসে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
পৃথক সংবাদ:















