ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য কৃষকলীগ। গত ১১ আগষ্ট মঙ্গলবার ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সৈয়দ তারেক আহমদ।
সদস্য সচিব এম এ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সহ সভাপতি মইনুল হোসেন,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, প্রবাস বিষয়ক সম্পাদক ইউসুফ কামালী, যুকরাজা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, যুক্তরাজ্য তাঁতি লীগের সভাপতি আব্দুস সালাম, কৃষক লীগের যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, ইলিয়াস আলী, শামীম আহমদ, আসাদ উদ্দিন, আমিনুল ইসলাম, সেচ্চাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন ফয়সল। আওয়ামীলীগের কার্যকরী সদস্য কামরুল ইসলাম সহ আরো অনেকে
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ১৫ই আগস্টে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিদেশে অবস্থানকারী বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে আদালতের রায় কার্যকরতে সরকারের প্রতি আহবান জানান।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।














