ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার) ৫৫ জনের মৃত্যু : আক্রান্ত ৭৫৮ জন

1065

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় শনিবার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে । এদিকে স্কটল্যান্ডে গত ২৩ দিন যাবত কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।
আর ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যু বরণ করেছেন ৫৫ জন। গতকাল শুক্রবার ছিলো ৯৮ জন, বৃহস্পতিবার ছিলো ৪৯ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৬৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। গতকাল শুক্রবার ছিলো ৮৭১ জন, বৃহস্পতিবার ছিলো ৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭৬৩ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন১৫ জন, ওয়েলসে ১, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

পৃথক সংবাদ