ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর উদোগে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক-এর স্নেহের ছোট ভাই মরহুম মোঃ আব্দুল মান্নান সাহেবের মাগফেরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ শে মার্চ রোজ সোমবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীণ রোডের জান্নাহ গ্রিলে এই সভার আয়োজন করা হয়। লন্ডন মহানগর বিএনপির সাধারণ সস্পাদক আবেদ রাজার সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপির বাণিজ্য সম্পাদক সামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এম বিই। সভায় বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, প্রধান বক্তা হিসাবে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ, বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সস্পাদক কামাল উদ্দিন, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সস্পাদক সেলিম আহমদ,মাহবুব আলী স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার সভাপতি সোহেল আহমদ সাদিক,দুদু মিয়া, লুৎফুর রহমান, মো:সেবুল ইসলাম,তৈবুর আলী সাজু, নাসির আহমদ, লন্ডন মহানগর বিএনপির যুগ্ম সস্পাদক ফয়ছল আহমদ, সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, সুমন মিয়া, হাসান আহমদ, মো: মঈনুল ইসলাম,মোহাম্মদ শাহনেওয়াজ, মোঃ দেলোয়ার হোসেন, শাকিল আহমদ, রাজ মাসুদ ফরহাদ,ফজলে রহমান পিনাক,আব্দুস সামাদ রাজ, এনামুল করিম জাহিদ, জাহিদুল ইসলাম,মোঃ আরিফ আহমদ,সাইদুল ইসলাম,মনজুরল আলম, মোহাম্মদ হাবিবুর রহমান, মো ফারুক মিয়া,মোঃ হজুত আলী, মোঃ কাওসার আলী,আব্দুল কাদির, সুমন আহমদ, আহবাব উদ্দিন বাবলা, খালেদ মিয়া,সুলেমান আহমদ, জামাল উদ্দিন, মিল্টন সরকার, মান্নান মেহেদী প্রমুখ। মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মৌলানা ফজলুর রহমান।















