ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ১৭ বছরের মধ্যে আগস্ট মাসে আজ শুক্রবার সর্বাদিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাউথ ইস্ট লন্ডনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রী। রোদ্র উজ্জ্বল আবহাওয়া থাকায় লোকজন সমুদ্র সৈকতগুলোতে প্রচন্ড ভীড় করছেন। তবে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বারবার সর্তক করে দিচ্ছে। গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনায় মৃত্যু বরণ করেছেন ৯৮ জন, আর আক্রান্ত হয়েছেন ৮৭১ জন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ব্রিটেনে আরো কয়েকদিন গরম আবহাওয়া অব্যাহত থাকবে। তবে ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাদিক গরম থাকবে এবং স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে তুলনামুলক কম গরম পরবে।

আজ লন্ডন হিথ্রো বিমান বন্দর এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৪ সি:। এর আগে ২০০৩ সালের আগস্ট মাসে এরকম গরম তাপমাত্রা ছিলো।
এদিকে আজ ওয়েলসে ২৬.৪ সে: স্কটল্যান্ডে ২৩.৫ সে: এবং নর্থান আয়ারল্যান্ডে ২০.৯ সে: তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে গরমের কারনে সরে এলাকায় বনে আগুনের সূত্রপাত্র।
শুক্রবার বিকালে বর্নমাউথ,ক্রিস্টচার্চ, পুল কাউন্সিল কর্তৃপক্ষ কভিড ১৯ এর কারনে অতিরিক্ত সর্তকতা জারি করে ২৪টি সৈকতের ১৯টিতে রেড এলার্ট জারি করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে এই অঞ্চল এিিড়য়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
পৃথক সংবাদ
—














