লন্ডনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্রিটিশ তরুনের কন্ঠে দুটি গানের লঞ্চিং

618

ওয়ানবাংলানিউজ: তরুন ক্যাটারিং ব্যবসায়ি শরিফ খান সখের বসে গান গাইতেন। এক সময় তা ক্যাসেটও বেরিয়ে। কিন্তু বাবার কাছে যার কথা সব সময় শুনতেন তাকে নিয়ে তিনি কোনো গাননি। তিনি বংগবন্ধু। যিনি ৭০ দশকে তার বাবা মুসলম খানে ইস্ট লন্ডনের রেস্টুরেন্ট আসতেন। সভা-মিটিং করতেন। একবার পাকিস্তানীরা বংগবন্ধু বসা অবস্থায় এই রেস্টুরেন্টে ডিলও মেরেছিলো। সেইসব ছবি আছে তার কাছে।

এবার তিনি তার আবেগময় ভালোবাসা আর বাবার স্মৃতির জানান দিলেন বংগবন্ধুকে নিবেদিত একটি গানের মাধ্যমে। যার গিতিকার শাহাবুদ্দিন মজুমদার। সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একটি গান করেছেন তিনি। যার গিতিকার সুরেজ হোসেন।

গত ৩ আগস্ট সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে এর মিডিয়া লনচ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী। বিসিএ নেতা নাসির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন খান মিডিয়ার এডভাইজার ও প্রেস ক্লাবের লাইফ মেম্বার শহিদুর রহমান ও বার্কিং-ডেগেনহাম কনসারভেটিভের সাবেক চেয়ার মি রিচাড।