সিলেট সংবাদদাতা: যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদের পিতা মাসুক উদ্দিন আহমদ ও মাতা ফাহমিদা আহমদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পিতা মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি।
রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। এর আগে গত ৩০ জুলাই তারা দুজন নমুনা দিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তাঁর ছোট ভাই আসাদ উদ্দিন আহমদ।
তিনি জানান, তারা দুজনেই বাসায় আছেন এবং সুস্থ আছেন। তিনি তাদের সুস্থতায় সকলের কাছে দোয়া চেয়েছেন।















