চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

805

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর টোল এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোহেল (৩৫), তার স্ত্রী বিলকিস আক্তার (৩০), তাদের সন্তান শারমিন (৭) ও সাব্বির (৫)। অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে টোল প্লাজার সামনে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উদ্ধার অভিযান চলছে।

ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে, তবে বাসটির চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।