ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মরহুম তজম্মুল আলী স্যারের স্মরণে লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে নাগরিক শোক সভা আগামী ১৯ সেপ্টেম্বর রবিবার বিকাল ৬ ঘটিকার সময় পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে অনুষ্ঠিত হবে। এতে ট্রাস্টের সকল ট্রাস্টি, রামসুন্দর স্কুলের সাবেক স্টুডেন্ট, কমিউনিটি নেতৃবৃন্দসহ সকল প্রবাসীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
নাগরিক শোক সভা সফল করার লক্ষ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কার্যকরি কমিটির এক সভা গত ১৫ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইল্যান্ড রোড়স্থ একটি অফিসে অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মতছির খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন সহ সভাপতি আলহাজ্ব শেখ তাহির উল্লাহ, ট্রেজারার আজম খান. সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, মো: মজনু মিয়া, প্রচার সম্পাদক মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কদর উদ্দিন, ইসি মেম্বার আব্দুস সত্তার, শাহ জয়নাল, আব্দুল মুকিত ফারুক মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন কয়েছ।
সভায় তজম্মুল আলী স্যারের স্মরণ সভা সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
http://www.onebanglanews.com/news/12140লন্ডনে তজম্মুল আলী স্যার স্মরনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের শোক সভা ১৯ সেপ্টেম্বর
Posted by onebanglanews.com on Saturday, 19 August 2017















