ওয়ানবাংলা নিউজ: দিরাই ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে‘র উদ্যোগে যুক্তরাজ্য সফররত দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর, সোমবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। ফারুক মিয়া চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সংগঠনের চেয়ারম্যান মিলিক মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার। বিপুল সংখ্যক দিরাই পৌরবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী চাঁন মিয়া, লুৎফুর রহমান খোকন ও ফিরুজুল হক ফিরুজ, সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, , ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী, ফ্রান্স সমাজ কল্যাণ সমিতির সভাপতি পিয়ার মোহাম্মদ, ড. সৈয়দ
মাশুক আহমদ, সিজিল মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল কাহার, টিপু চৌধুরী, জিয়াউর রহমান, প্রফেসর মাহবুব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন মাষ্টার, খালেদ রেজা খাঁন সহ অনেকে।
মিলিক মিয়া চৌধুরী, বিপ্লব সরদার এবং বুলন মিয়ার নেতৃত্বে পৌর মেয়র মোশাররফ মিয়াকে ফুলের তোড়া এবং ক্রেস্ট দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা দিরাই পৌরসভার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা, প্রবাসীদের বিভিন্ন অবদানের স্বীকৃতি সহ বিভিন্ন বিষয়ে মেয়রের নিকট দাবী জানান। মেয়র পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্তরাজ্য প্রবাসীদের অবদানের স্বীকৃতি দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং উপস্থিত পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।















