ব্রিটেনে লকডাউনের পর আবারো করোনায় সর্বনিম্ন মৃত্যু: গত ২৪ ঘন্টায় (সোমবার) ১১ জন : আক্রান্ত ৫৮০ জন

1712
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো সর্বনিম্ন মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। গত ১৩ মার্চ লকডাউন শুরুর পর থেকে দ্বিতীয়বারের মত সর্বনি¤œ ১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ জুলাইও ১১ জনের মৃত্যু রেকর্ড করা হয়। একই সাথে কমেছে আক্রান্তের সংখ্যাও।

এদিকে গত ২৪ ঘন্টায় (সোমবার) মৃত্যু হয়েছে ১১ জনের। এর আগে গতকাল রবিবার ছিলো ২৭ জন, শনিবার ছিলো ৪০ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৩১২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন। গতকাল রবিবার ছিলো ৭২৬ জন, শনিবার ছিলো ৮২৭ জন, শুক্রবার ছিলো ৬৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৩৭২ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬ জন, ওয়েলস, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।

পৃথক সংবাদ
লন্ডনে ধীরে ধীরে বাড়ছে ফেইস মাস্ক ব্যবহারের সংখ্যা। ২৪ জুলাই থেকে ইংল্যান্ডে দোকানে বাধ্যতামূলক