করোনাভাইরাস: ইংল্যান্ডে স্থানীয়ভাবে লকডাউনের ক্ষমতা পেল কাউন্সিলগুলি

1558

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্থানীয়ভাবে মোকাবেলায় অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়েছে কাউন্সিলগুলোকে। এর ফলে ঝুঁকিপূর্ণ এলাকার দোকান-পাট বন্ধ, সভা সমাবেশ বাতিল, জনসাধারনের উন্মুক্ত জায়গা লকডাউন করতে পারবে।

শুক্রবার প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছে, এর ফলে কাউন্সিলগুলো দ্রুত প্রদক্ষেপ নিতে পারবে।

সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে দ্যা লকাল গর্ভমেন্ট এসোসিয়েশন। এর ফলে প্রয়োজনমত কঠোরতা অবলম্বন করা যাবে।
বরিস জনসন আরো জানিয়েছেন, স্থানীয়ভাবেই প্রাদুর্ভাব মোকাবেলা করতে হবে। একটি এলাকার জন্য পুরো শহর বা দেশ বন্ধ করে রাখা যায় না। তিনি বলেন, মন্ত্রীরা কোন কোন জায়গা প্রদক্ষেপ গ্রহন করতে পারবেন, কিকি করা যাবে তা আরো স্পষ্ট গাইড লাইন্স দেয়া হবে।

পৃথক সংবাদ
EAT OUT TO HELP OUT : পুরো আগস্ট মাসে ৫০ পাসেন্ট কম দামে খাবারের সুযোগ: স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা