ওয়েস্টমিনিস্টারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেমিনার মঙ্গলবার

765

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনের শাসন ও মানবাধিকার লংঘন,সংখ্যা লঘুদের উপর নির্যাতন বিষয়ে আগামী ১৮জুলাই মঙ্গলবার বৃটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসের কাছাকাছি ১মিলবাকং এ বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে । এর আগেও এধরনের কয়েকটি সেমিনার হয়েছে হাউজ অব লর্ডসে। সেমিনারের এ বারের আয়োজক হাউজ অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড কার্লাইল।

সিমিনারে বাংলাদেশ থেকে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি জামায়াতের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে । জানাগেছে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাস্ট্রবিষয়ক উপদেষ্ঠা ডক্টর গওহর রিজভী, ডক্টর মশিউর রহমান ,আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাক্তার দিপু মনি সহ সিনিয়র নেতৃবৃন্দ ।

অন্যদিকে বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ,কেন্ত্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর,সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানাসহ সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সূত্র জানিয়েছে।

নাম্বার