ওয়ানবাংলানিউজ ডেস্ক: সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ্যে একটি সংবাদ সম্মেলনে ফল জানাবেন প্রফেসর গিলবার্ট।
তবে এখন পর্যন্ত এই ভ্যাকসিনের সবগুলো ট্রায়ালের ফলই ইতিবাচক এসেছে। তাই বিশ্লেষকদের আশা সোমবার ইতিবাচক খবরই বিশ্ববাসীকে শোনাবেন গিলবার্ট। যদি ঠিক থাকে সব, বিশ্ব প্রকৃতভাবেই এগিয়ে যাবে করোনামুক্তির পথে।
প্রথমে সিদ্ধান্ত হয়েছিলো ৩০ কোটি ডোজ টিকা সবার আগে দেয়া হবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের। এরপরই ১০০ কোটি ডোজ টিকা দেয়া হবে স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোতে। তবে এই সিদ্ধান্ত বদলে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অ্যাস্ট্রোজেনেকার হয়ে স্বল্পোন্নত দেশগুলোর জন্য টিকা বানাবে ভারতের সেরাম ইন্সটিটিউট।
সে হিসেবে সোমবার ইতিবাচক খবর প্রকাশিত হলে বাংলাদেশ ও ভারত সহ বেশ কিছু দেশ অক্টোবরের আগেই পেয়ে যেতে পারে টিকার প্রথম চালান।
পৃথক সংবাদ
TOWER HAMLETS COUNCIL WORKERS STRIKE টাওয়ার হ্যামলেটসের প্রায় ১৫শ কর্মী ধর্মঘটে















