ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের অন্যান্য শহরের তুলনায় লন্ডনে অপরাধ প্রবণতা পাঁচগুন বেড়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে জাতীয় পরিসংখ্যান বিভাগ। এর মধ্যে হত্যাকান্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ।
এদিকে ছুরিকাঘাতে হত্যাকান্ড ২০১৮ সালে ছিলো ৬৭টি। গত বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৬টি। পরিসংখ্যান বিভাগ জানায় ছুরিকাঘাতে হত্যাকান্ড ইংল্যান্ড এবং ওয়েলসে রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে।
মেটপুলিশের পরিসংখ্যানে দেখা যায় ২০১৮ সালের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে অপরাধ প্রবণতা। এর মধ্যে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ, মাদক জনিত অপরাধ ২৩ শতাংশ।
ইংল্যান্ড এন্ড ওয়েলস পুলিশ জানিয়েছে গত বছর ৫.৮ মিলিয়ন অপরাধ সংগঠিত হয়। যা বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। এর মধ্যে হত্যাকান্ড ছিলো ৬৮৩টি।
তবে পুলিশ বিভাগ জানিয়েছে গত বছর ঘরে ডাকাতি কমেছে ৫ শতাংশ, একই সাথে অস্ত্র দিয়ে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে ১৬ পাসেন্ট।
পৃথক সংবাদ
TOWER HAMLETS COUNCIL WORKERS STRIKE টাওয়ার হ্যামলেটসের প্রায় ১৫শ কর্মী ধর্মঘটে















