ঢাকা সংবাদদাতা:রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দেলোয়ার হোসেন (২৮)।
ট্রাকচালকের সহকারী আল আমিন হোসেন জানান, রাতে তারা মানিকগঞ্জ থেকে ট্রাকে করে মাটির পাতিল নিয়ে ঢাকার পোস্তগোলা যাচ্ছিলেন।
নিউমার্কেট এলাকায় সিগন্যালে সামনে থেকে একটি কাভার্ড ভ্যান ইন্ডিকেটর না দিয়েই ডান দিকে চাপিয়ে দেয়। তখন দেলোয়ার ব্রেক করতে না পেরে কাভার্ড ভ্যানকে পেছনে থেকে সজোরে ধাক্কা দেন। এ সময় ট্রাকের ভেতরে থাকা অবস্থায়ই গুরুতর আহত হন চালক। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আল আমিন আরও জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটি গ্রামে। তার বাবার নাম সাদেক আলী।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া শুক্রবার সকালে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।















