ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দশপাইকা আনোয়ারুল উলুম আলিম ও হাফিজিয়া মাদ্রসার প্রাক্তন প্রিন্সিপাল হজরত মাওলানা আকবর আলী(র:)ও মাদ্রাসার বৃহত্তর এলাকার সকল মুর্দেগান্দের ইসালে সওয়াব উপলক্ষে মাওলানা আকবর আলী(র:)স্মৃতি পরিষদ ইউকের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে গত ১৪ আগস্ট সোমবার বাদ জোহর মিলাদ মাহফিল এবং মিলাদ শেষে স্থানীয় মনছুন রেস্টুরেন্টে কার্যকরী কমিঠির এক সভা অনুষ্টিত হয়।
পরিষদের সভাপতি ও লন্ডন হ্যারো রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহীদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হানিফ আহমদ খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন পরিষদের সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি শামসুদ্দিন শামস, আকবর আলী(র:) স্মৃতি পরিষদ ইউকের সহ সভাপতি হাসিনুজ্জামান নুরু,কদর উদ্দিন,আনোয়ার হোসেন,ট্রেজারার ইসকন্দর আলী,যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক রুকন মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী,কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াছিন আলী ও তরুণ আমান খান প্রমুখ।
সভায় সভাপতির স্বাগত বক্তব্যর পরে ধারবাহিক ভাবে সাধারণ সম্পাদক ও ট্রেজারার রিপোর্ট পেশ করা হয় এবং রিপোর্ট সমূহের উপর ভিবিন্ন বিষয়ে উম্মুক্ত আলোচনা শেষে বর্তমান কমিটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ কে সভাপতি,হানিফ আহমদ খান সাধারণ সম্পাদক,ইসকন্দর আলী ট্রেজারার এবং মো: রুকন মিয়াকে পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিঠি গঠন করা হয়।
এদিকে প্রথম পর্বে ব্রিকলেন জামে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাতে উপস্থিত ছিলেন লন্ডন দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মোহাদ্দিস ও ফুলতলী কামিল মাদ্রাসার প্রাক্তন প্রভাষক হজরত মাওলানা আশরাফুর রহমান,ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম,হাফিজ ও মাওলানা জিল্লুর রহমান,হাফিজ ও মাওলানা সাজ্জাদুর রহমান প্রমুখ।
http://www.onebanglanews.com/news/11915মাওলানা আকবর আলী(র:)স্মৃতি পরিষদ ইউকের নতুন কমিটি গঠন
Posted by onebanglanews.com on Thursday, 17 August 2017















