স্কটল্যান্ডের গ্লাসগোতে ছুরি হামলায় নিহত ৩: সর্বশেষ যা জানা যাচ্ছে

764

ওয়ানবাংলানিউজ: লন্ডনের একটি পার্কে ৩ জনকে কুপিয়ে হত্যার সপ্তাহ না পেরোতে এবার গ্রেট ব্রিটেনের স্কটল্যান্ডের গ্লাসগোর সিটিসেন্টারের কাছে একটি হোটেলে ছুরিকাঘাত করে ৩ পর্যটককে হত্যা করেছে এক অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন। বিসিসি ও রয়টার্সের। তবে হামলাকারীর নাম-পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি।

এছাড়াও ওই অভিবাসনপ্রত্যাশীর ছুরিকাঘাতে ৪২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। খবর বিবিসির। গ্লাসগো সিটি সেন্টারে অবস্থিত পার্ক ইন নামে ওই হোটেলটিতে শুক্রবার দুপুর সোয়া একটার দিকে হঠাৎ করে ছুরি নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায় ওই অভিবাসনপ্রত্যাশী।

স্কটিশ পুলিশ ফেডারেশন জানিয়েছে, হামলাকারী ছুরি নিয়ে আর্মড পুলিশের উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে পার্ক ইন হোটেলটি বর্তমানে এসাইলাম সিকারদের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

স্কটল্যান্ড পুলিশ আহত পুলিশ অফিসারের নাম প্রকাশ করেছেন। ৪২ বছর বয়সী ডেভিড হোয়েট বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।
আহত অপর পাঁচ ব্যক্তির বয়স যথাক্রমে: ১৭, ১৮, ২০, ৩৮, ৫৩ বছর। তাদেরকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা যা জানালেন?
ক্রেগ মিলরোয় বিবিসিকে বলেছেন, তিনি হোটেলের বাইরে ছিড়িতে একজনকে আহত অবস্থা পড়ে থাকতে দেখেছেন। আমি দেখলাম শার্টবিহীন, তার পায়ে জুতাও ছিলনা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।

ছুরিকাঘাতে ঘটনাস্থলের কাছে কাজ করা ম্যাথিউ নিসবেট জানান, ঘটনাস্থলের দুই-তিন মিনিটের কাছেই পুলিশি উপস্থিতি ছিলো।

ক্রিস ফালচি স্টেড নামক এক অফিস কর্মকর্তা জানান, অফিস বন্ধের জন্য একটি সভার আয়োজন করা হয়েছিলো এই হোটেলে। আমরা জানালা দিয়ে দেখলাম ২০ থেকে ৩০টি পুলিশের গাড়ী, ১০টিমত অ্যাম্বুলেন্স এসেছে।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেছেন, এটি একটি ভয়ানক ঘটনা ছিলো। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গ্লাসগোর ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহেও পার্কে এক অভিবাসী লিবীয় যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।