ব্রিটেনে করোনায় গত ২৪ (বুধবার) ১৫৪ জনের মৃত্যু : আক্রান্ত ৬৫৩ জন

1778

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে (বুধবার) মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ১৭১জন, সোমবার ছিলো ১৫ জন, রবিবার ছিলো ৪৩ জন, শনিবার ছিলো ১২৮জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫৩ জন। গতকাল মঙ্গলবার ছিলো সোমবার ছিলো ৯৫৮জন, রবিবার ছিলো ১২২১ জন, শনিবার ছিলো ১২৯৫ শুক্রবার ছিলো ১৩৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৬২ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫১ জন, স্কটল্যান্ডে ৪ জন, ওয়েলসে ৮ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।