এটিএন বাংলা ইউকে‘র অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন জি এম পলাশ

497

ওয়ানবাংলানিউজ: জি এম পলাশ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহন করেন, বাবার চাকুরীর সুবাদে ঢাকায় তাঁর বেড়ে উঠা এবং পড়াশোনার পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপণী সংস্থা এবং টিভি চ্যানেলে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মেগা ধারাবাহিক নাটক ‘খোয়াব’এ এবং তার পরপরই এম বি এ অধ্যয়নের জন্য পাড়ি জমান বিলেতে।
২০০৫ সালে বিলেতে এসে প্রথম ভিডিও সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তৎকালনি বাংলা টিভি তে, ২০০৬ সালে ভিডিও সম্পাদক এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগদান করেন এটিএন বাংলা ইউকেতে।বিজ্ঞাপন নির্মাতা হিসেবে ও বাংলা কমিউনিটিতে পরিচিত জি এম পলাশ ।
এটিএন বাংলা ইউকে‘র অনুষ্ঠানে পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই সৃজনশীল মানুষটির সর্বাত্মক সফলতা কামনা করছি। জুন মাসের শুরুতে তিনি এই দায়িত্ব গ্রহন ।