ব্রিটেনে বৈষম্যের শিকার মুসলিমরা, করোনায় মৃত্যুর হার বেশি

5717

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে মুসলিম পুরুষদের মধ্যে কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে মৃত্যুর হার সব থেকে বেশি পরিলক্ষিত হচ্ছে। সকল ধর্মাবলম্বীদের মাঝে করা পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্য জাতীয় পরিসংখ্যান (ওএনএস) তথ্যটি জানিয়েছে।

গত শুক্রবার করা ওএনএসের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রথম কয়েক মাসেই মুসলিম পুরুষদের মধ্যে মৃত্যুর হার ছিল প্রতি এক লাখে ১৯৮ জনের বেশি। আর প্রতি লাখে নারী মৃত্যুর হার ৯৮ জন।

অপরদিকে, কোনো ধর্মীয় ভিত্তি ছাড়া ইউরোপে ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী প্রতি লাখে পুরুষের মৃত্যুর হার ৮০ দশমিক সাত জন ও প্রতি এক লাখে নারী মৃত্যুর হার মাত্র ৪৭ দশমিক ৯।

ইংল্যান্ড ও ওয়েলসে গত ২ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে করা পরিসংখ্যান অনুযায়ী ব্রিটেনের মৃত্যুর হারের সম্পর্কিত এই তথ্য প্রকাশিত হয়েছে।

ওএনএসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতিগতভাবে মৃত্যুর এই পার্থক্য ব্যাখ্যা করছে ইউরোপে ধর্মীয় গোষ্ঠীর বেঁচে থাকা, আর্থ-সামাজিক মর্যাদার অবনতি ও সংখ্যালঘুদের জাতিগত বিন্যাসের তফাৎ রয়েছে।