লন্ডনে ২ জনকে গুলি করে হত্যা: ছুরিকাঘাতে ছাত্রী আহত

2356

ওয়ানবাংলানিউজ: লন্ডন ক্রমেই আতংকের নগরীতে পরিনত হচ্ছে। নাইফ ক্রামের সাথে পাল্লা দিয়ে এখন গান ক্রাইম বেড়ে চলছে। গত শুক্রবার ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ওয়েমলির হ্যারো রোড় এলাকায় বিকাল ৮টায় গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায় ঘটনাস্থলেই ঐ ব্যক্তির মৃত্যু হয়।
এদিকে রবিবার ভোররাত ৩টার দিকে পূর্ব লন্ডনের লেইটনে ২০ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে দুস্কৃতিকারীরা। বিবিসি জানিয়েছে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। পুলিশ উভয় ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে নর্থ লন্ডনের এনফিল্ডের নিজ ঘরে ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনায় ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছুরিকাঘাতের ঘটনায় স্কুল ছাত্রী মারাত্মক আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।