ওয়ানবাংলানিউজ: এনজিএফএফ স্কুল এ্যালুমোনাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল ও বাংলাদেশ অলম্পিক এসোসিয়েশনের এর সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু কে সংবর্ধনা দেয়া হয়। ১৪ আগস্ট সোমবার পুর্বলন্ডনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে খন্দকার শাহ আলম সুজন এর পরিচালনায় এবং কমিউনিটি ব্যক্তিত্ব এস এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে সংবর্ধনা অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন স্কুলের সাবেক শিক্ষার্থী।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এস এম আলী কবির, কমিউনিটি ব্যক্তিত্ব আশ্রাফ উদ্দিন, মো: জাহাঙ্গীর খান, মো: কায়েস মাহমুদ, এস এম টিপু, ফজলুর রহমান, মো: এনামুল আলম মুহিন, শামীম আহমেদ, নেহার মিয়া চৌধরী, শাইদা রহমান ও ইফতেখার জাকির প্রমূখ।
সভায় এন জি এফ এফ স্কুলের স্মৃতিচারন করেন সাবেক শিক্ষার্থীবৃন্দ। সভায় দৃতীয়াংর্ধে লন্ডনের বিশিষ্ট সঙ্গীত শিল্পী গৌরি চৌধুরী গান পরিবেশন করে আগত অতিথিদের মুদ্ধ করে।















